হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ

2026-06-08T14:08:21+00:00
2026-06-08T14:08:21+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আইন-আদালত
হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ২:০৮ পিএম 
সংগৃহীত ছবি
হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৮ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ঢাকা মহানগর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।

গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী তিনটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়।

আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও বিভিন্ন সাবেক নির্বাচন কমিশনারসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা রয়েছেন।



Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: