সিগারেট ফিল্টার ও নিকোটিন আমদানিতে ৩০০% শুল্কের প্রস্তাব

অনলাইন ডেস্ক

বাণিজ্য

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপান নিরুৎসাহিত করার লক্ষ্যে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বড় ধরনের

2026-06-08T16:17:20+00:00
2026-06-08T16:17:20+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
বাণিজ্য
বাজেট ২০২৬-২৭
সিগারেট ফিল্টার ও নিকোটিন আমদানিতে ৩০০% শুল্কের প্রস্তাব
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:১৭ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষা ও ধূমপান নিরুৎসাহিত করার লক্ষ্যে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল ও নিকোটিন আমদানিতে বড় ধরনের শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব পণ্যে সর্বোচ্চ ৩০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানোর প্রস্তাব অন্তর্ভুক্ত করা হতে পারে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হৃদ্‌রোগ চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং ও চোখের লেন্সে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব রাখা হতে পারে। অন্যদিকে স্বাস্থ্য খাতে কিডনি ডায়ালাইসিস সেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সংশ্লিষ্ট পণ্যে কাস্টমস শুল্ক কমানো এবং এই খাতে ভ্যাট ও আয়কর অব্যাহতির পরিকল্পনাও রয়েছে।

ফ্রিল্যান্সিং ও কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর ও ভ্যাট ছাড় দেওয়ার উদ্যোগ আসতে পারে নতুন বাজেটে। এছাড়া করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে, ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষের করের চাপ কিছুটা কমতে পারে।
 
নতুন বাজেটে ভ্যাট ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হতে পারে। এর অংশ হিসেবে এনবিআরকে ইনপুট-আউটপুট কোয়েফিশিয়েন্ট ঘোষণার ক্ষমতা দেওয়া হতে পারে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কর্পোরেট করহার অপরিবর্তিত রাখার চিন্তা রয়েছে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: