ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হয়েছে।
রোববার (৭ জুন) বাজেট অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এ পাঁচ সদস্যের নাম ঘোষণা করেন।
প্যানেলের সদস্যরা হলেন— বেগম সেলিমা রহমান (সংরক্ষিত মহিলা আসন-১), ড. মোহাম্মদ ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), জয়নাল আবেদিন (বরিশাল-৩), মোহাম্মদ শাহজাহান (নোয়াখালী-৪) এবং শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)।
স্পিকার জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসনে অধিষ্ঠিত হয়ে অধিবেশন পরিচালনা করবেন।