চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন

2026-06-07T14:09:46+00:00
2026-06-07T14:09:46+00:00
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
চমেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
চট্টগ্রাম ব্যুরো
রোববার, ৭ জুন, ২০২৬, ২:০৯ পিএম 
সংগৃহীত ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশ বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে টানা আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ইন্টার্ন চিকিৎসকরা। 

রবিবার (৭ জুন) সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।

এর আগে শনিবার (৭ জুন) রাতে সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মো. ইরফানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।একইসঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশেরও ঘোষণা দেওয়া হয়েছে।এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশের প্রেক্ষিতে চিকিৎসকদের প্রতি সংঘটিত বৈষম্য ও অন্যায়ের প্রতিবাদে গত ৩ জুন থেকে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে মত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করেন।

এরপর ৪ জুন চমেক হাসপাতালের প্রধান ফটকে ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে হাসপাতালের পরিচালকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয় এবং দাবি বাস্তবায়নের জন্য শুক্রবার রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। দাবি পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় শনিবার (৬ জুন) দ্বিতীয় দিনের মতো হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দাবিগুলোর মধ্যে আছে- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক ১৯ মে ২০২৬ তারিখে গৃহীত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীতকরণ, বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ এবং বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে পরিণত করে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: