ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার

2026-06-06T15:46:30+00:00
2026-06-06T15:46:30+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
ফটিকছড়িতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:৪৬ পিএম 
প্রতীকী ছবি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নারায়নহাট ইউনিয়নের শৈলকূপা এলাকার পরানপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সাইরা মনি স্থানীয় আবুল বশর মেম্বার বাড়ির বাসিন্দা আব্দুল হালিমের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি দোকানসংলগ্ন এবাদতখানার পুকুরপাড়ে খেলছিল সাইরা মনি। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, শিশুটি সবার অগোচরে পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় আগে কোনো তথ্য জানানো হয়নি। তবে স্থানীয়ভাবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: