নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

অনলাইন ডেস্ক

সারাদেশ

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

2026-06-05T16:12:58+00:00
2026-06-05T16:12:58+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৪:১২ পিএম 
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ
নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের পান্নাছড়া ক্যাম্পের ৮৮ বিএসএফ সদস্যরা ১৭ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর হাঁপানিয়া বিওপির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য রেখার ভেতরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। ওই ১৭ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, এর আগের দিন বৃহস্পতিবার দেশের বিভিন্ন সীমান্তের ১১টি পয়েন্ট দিয়ে মোট ১২৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে। এসব পয়েন্টের মধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, খুলনা ও ঝিনাইদহ জেলার সীমান্ত এলাকা।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতার পরিপন্থী যেকোনো পুশইন প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বাহিনী।

বিজিবি বলেছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: