কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে বৈধতা দেয়: টিআইবি

অনলাইন ডেস্ক

জাতীয়

কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়ার শামিল বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সংস্থাটির নির্বাহী

2026-06-04T21:12:05+00:00
2026-06-04T21:12:05+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতিকে বৈধতা দেয়: টিআইবি
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:১২ পিএম 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক বৈধতা দেওয়ার শামিল বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বৃহস্পতিবার (৪ মে) এক বিবৃতিতে বলেন, কালো টাকা সাদা করার বিধান জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধাপে বন্ধ করলেও, বর্তমান সরকারের তা পুনরায় ফিরিয়ে আনার উদ্যোগ এক ধাপ এগিয়ে দুই ধাপ পিছিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত।

তিনি বলেন, এই ধরনের সুযোগ পুনর্বহাল করা হলে তা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতিকে বৈধতা দেওয়ার সমান হবে এবং সরকারের ভাবমূর্তি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করবে।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, স্বাধীনতার পর থেকে প্রায় সব সরকারই কোনো না কোনোভাবে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ রেখেছে। কখনও বিনাপ্রশ্নে, আবার কখনও স্বাভাবিক করহারের চেয়ে কম হারে এই সুবিধা দেওয়া হয়েছে, যা দুর্নীতিবাজদের জন্য উৎসাহমূলক একটি ব্যবস্থা হিসেবে কাজ করেছে।

তার মতে, এর ফলে দেশে করফাঁকি সংস্কৃতি আরও শক্তিশালী হয়েছে এবং বৈধ উপায়ে আয় করা করদাতারা নিরুৎসাহিত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় জুলাই সনদ ২০২৫-এর ৬৭ ধারায় অপ্রদর্শিত অর্থ ভোগের সুযোগ বন্ধের সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। বিএনপিসহ বিভিন্ন দল দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিলেও বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ ফিরিয়ে আনার আলোচনা চলছে বলে তিনি অভিযোগ করেন।

টিআইবির মতে, আবাসন খাতের প্রভাবশালী লবির চাপে এমন উদ্যোগ নেওয়া হলে তা দুর্নীতি দমন কমিশনসহ অন্যান্য সংস্থার স্বাধীন ভূমিকা দুর্বল করবে।

সংস্থাটি বলছে, দুর্নীতি দমন কমিশন সংস্কার প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এই ধরনের সুযোগ পুরোপুরি বন্ধ করা উচিত।

টিআইবি সতর্ক করে বলেছে, এ ধরনের নীতি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বৈষম্য ও দুর্নীতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: