তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

জাতীয়

তিনটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা।বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ

2026-06-04T18:07:45+00:00
2026-06-04T18:07:45+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৬:০৭ পিএম 
সংগৃহীত ছবি
তিনটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো—সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা। 

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম। চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হয়েছেন মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হাবিবুল ইসলাম হাবিব।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা আইন অনুযায়ী জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী বেতন-ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: