বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে বর্তমানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (পিএস) মুকসেদুর রহমান। তিনি জানান, রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার পরিবার দেশবাসীর কাছে রফিকুল ইসলামের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থ বোধ করেন রফিকুল ইসলাম মিয়া। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।