কন্যাসন্তানের মা হলেন শবনম বুবলী?

অনলাইন ডেস্ক

বিনোদন

শোবিজ অঙ্গনে গত কয়েক মাস ধরেই অভিনেত্রী শবনম বুবলী-এর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন চলছিল। সেই আলোচনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে

2026-06-04T21:06:17+00:00
2026-06-04T21:06:17+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
অ্যাডলফ খানের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন
কন্যাসন্তানের মা হলেন শবনম বুবলী?
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৯:০৬ পিএম 
সংগৃহীত ছবি
শোবিজ অঙ্গনে গত কয়েক মাস ধরেই অভিনেত্রী শবনম বুবলী-এর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন চলছিল। সেই আলোচনায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে কোরিওগ্রাফার অ্যাডলফ খানে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে।

সোমবার (১ জুন) অ্যাডলফ খান শবনম বুবলী-এর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, মাতৃত্ব সুন্দর! কন্যাসন্তান আল্লাহর বড় নেয়ামত, বিশেষ উপহার। অভিনন্দন আর অনেক দোয়া শবনম বুবলী।

এই পোস্ট প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়—তাহলে কি সত্যিই আবার মা হয়েছেন বুবলী? অনেকেই মন্তব্যে তাকে শুভেচ্ছাও জানাতে থাকেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত শাকিব খান কিংবা শবনম বুবলী-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি ঘিরে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এদিকে বিভিন্ন সূত্রে তার সন্তান জন্মের দাবি করা হলেও এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালে শাকিব খান ও শবনম বুবলী তাদের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি প্রকাশ্যে আনেন। পরে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়।

এর আগে প্রথম সন্তানের সময়ও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল, যা পরে তিনি নিজেই সন্তানের পরিচয় প্রকাশের মাধ্যমে নিশ্চিত করেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: