তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা শিগগিরই: ত্রাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা

2026-06-04T17:37:38+00:00
2026-06-04T17:37:38+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা শিগগিরই: ত্রাণমন্ত্রী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজ শুরুর ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, আমরা তিস্তা পাড়ের সন্তান। তিস্তাকে ঘিরে বিভিন্ন আন্দোলনের সঙ্গে আমরা দীর্ঘদিন সম্পৃক্ত ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রীও এসব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, সাম্প্রতিক বৈঠকে প্রধানমন্ত্রীর আন্তরিকতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

অর্থায়নের বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অর্থের সংস্থান। তবে ১০ বছর মেয়াদি পরিকল্পনায় আনুমানিক ১২ থেকে ১৩ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব থাকলেও এটি সরকারের জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়।

প্রয়োজনে সরকারি অর্থায়ন (জিওবি) থেকেই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব, বলেন তিনি।

একই সঙ্গে আন্তর্জাতিক কারিগরি সহায়তা নেওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে টেকনিক্যাল সাপোর্টের প্রয়োজন হলে বিদেশি সহযোগিতা নেওয়া হতে পারে। কোন দেশের কাছ থেকে সেই সহায়তা পাওয়া যেতে পারে, তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আজকের আলোচনার পর আমি আশাবাদী। খুব শিগগিরই জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরা যাবে কবে এবং কোন তারিখে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু হবে।

বৈঠকে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: