শিক্ষা খাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

শিক্ষা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ হিসেবে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন

2026-06-04T16:03:35+00:00
2026-06-04T16:03:35+00:00
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শুক্রবার, ৫ জুন ২০২৬
শিক্ষা
শিক্ষা খাতে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা : শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:০৩ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ হিসেবে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দ চাওয়া হয়েছিল। সেই প্রস্তাব অনুযায়ী ২ শতাংশ বরাদ্দের আশ্বাস পাওয়া গেছে, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৩১ শতাংশ বেশি।

তিনি আরও জানান, শিক্ষা খাতে বরাদ্দ ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা বন্ধ থাকায় সেখানে কয়েক হাজার কোটি টাকা তছরুপ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, আগামী এক মাসের মধ্যে একটি থোক বরাদ্দের মাধ্যমে কল্যাণ ট্রাস্ট ও অবসরকালীন ভাতা কার্যক্রম পুনরায় চালু করা হবে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: