চলতি বছরেই প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল

2026-06-04T13:10:55+00:00
2026-06-04T13:10:55+00:00
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শুক্রবার, ৫ জুন ২০২৬
শিক্ষা
চলতি বছরেই প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর ঘোষণা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১:১০ পিএম 
সংগৃহীত ছবি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হবে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে এবং বছরের মধ্যেই মিড ডে মিল কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের ঝরে পড়া কমাতে এবং শিক্ষাকে আনন্দময় করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব করার লক্ষ্যেই সরকার কাজ করছে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: