এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিক্যামেরা নিয়ে নতুন নির্দেশনা

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রে সিসিক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে থানা থেকে

2026-06-02T10:57:50+00:00
2026-06-02T10:57:50+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিক্যামেরা নিয়ে নতুন নির্দেশনা
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:৫৭ এএম 
সংগৃহীত ছবি
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রে সিসিক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য পাঠাতে বলা হয়েছে।  

সোমবার (১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্যগুলো জরুরি ভিত্তিতে প্রয়োজন। 

এ কারণে নিন্মে বর্ণিত তথ্যগুলো আগামী ৮ জুনের মধ্যে [email protected] মেইলে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো। 

চিঠিতে আরও বলা হয়েছে, সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)। যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি, থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: