মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করেছে সরকার। এ লক্ষ্যে নতুন একটি পূর্ণাঙ্গ নীতিমালা জারি

2026-06-03T13:13:54+00:00
2026-06-03T13:13:54+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ১:১৩ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলি ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করেছে সরকার। এ লক্ষ্যে নতুন একটি পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। নতুন নীতিমালায় বদলির পুরো কার্যক্রমকে সম্পূর্ণভাবে অনলাইন ও স্বয়ংক্রিয় সফটওয়্যারনির্ভর করা হয়েছে।

‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ শিরোনামের এ নির্দেশনা মঙ্গলবার (২ জুন) থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা, গতি এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষক প্রথম নিয়োগ পাওয়ার পর কমপক্ষে দুই বছর চাকরি সম্পন্ন না করলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে বদলির মাধ্যমে নতুন কর্মস্থলে যোগদানের পরও পরবর্তী বদলির জন্য আবারও ন্যূনতম দুই বছর অপেক্ষা করতে হবে। একজন শিক্ষক পুরো চাকরি জীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।


বদলির আবেদন মূলত নিজ জেলার শূন্য পদের বিপরীতে করতে হবে। তবে নিজ জেলায় পদ খালি না থাকলে নিজ বিভাগের অন্য জেলায় আবেদন করা যাবে। বিশেষ প্রয়োজনে পারিবারিক বা প্রশাসনিক কারণ দেখিয়ে অন্য জেলায় বদলির সুযোগও রাখা হয়েছে।

একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে স্বয়ংক্রিয় সফটওয়্যার নির্ধারিত চারটি মানদণ্ড অনুযায়ী অগ্রাধিকার নির্ধারণ করবে। এগুলো হলো-নারী শিক্ষক, কর্মস্থলের দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং চাকরির জ্যেষ্ঠতা।

দূরত্ব নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুসৃত পদ্ধতি ব্যবহার করা হবে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলি হতে পারবেন এবং একই বিষয়ের একাধিক শিক্ষককে একসঙ্গে বদলি করা যাবে না।

আবেদনকারীরা অনলাইনে সর্বোচ্চ তিনটি পছন্দের প্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। আবেদন থেকে শুরু করে যাচাই-বাছাই, অনুমোদন এবং চূড়ান্ত বদলি আদেশ-সবকিছুই এখন থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে।


মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা করবে এবং আবেদন ফরম্যাট নির্ধারণ করবে। বদলির পর শিক্ষকের ইনডেক্স নম্বর স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর হবে, ফলে এমপিও সুবিধা ও চাকরির ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, বদলির আদেশ জারির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে ১০ দিনের মধ্যে শিক্ষককে অবমুক্ত করতে হবে। অবমুক্তির পর ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক। এ সময়কাল চাকরিকাল হিসেবেও গণ্য হবে।

তবে যেসব শিক্ষক স্টপ পেমেন্ট, সাময়িক বরখাস্ত বা ফৌজদারি মামলায় জড়িত, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।

নতুন নীতিমালার ফলে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর জারি করা এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা বাতিল করা হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এই ডিজিটাল বদলি ব্যবস্থা বাস্তবায়িত হলে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা কমবে এবং মাদ্রাসা শিক্ষকদের মধ্যে কর্মস্থল বণ্টন আরও কার্যকর ও ভারসাম্যপূর্ণ হবে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: