আগামী বছরের এসএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তনের ইঙ্গিত, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক

2026-06-02T15:47:24+00:00
2026-06-02T15:47:24+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
আগামী বছরের এসএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তনের ইঙ্গিত, সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার শুরুতে আগামী বছরের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করেছিল। পরে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে একটি রুটিনও প্রস্তুত করা হয়। কিন্তু আগামী বছর রমজান মাস ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, “আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা নিতে। কিন্তু রোজা এক মাস এগিয়ে ফেব্রুয়ারিতে আসার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আবার রোজার আগে পরীক্ষা দেওয়াও সম্ভব নয়।”

শিক্ষামন্ত্রী আরও জানান, এসএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণে সরকার সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। বর্তমানে বিভিন্ন মহল থেকে রমজানের পরে পরীক্ষা আয়োজনের বিষয়ে মতামত আসছে, যা বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “এসএসসি একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। এ পরীক্ষার আগে শিক্ষার্থীদের পূর্ণ সিলেবাস সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি। রমজানের কারণে পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে বা পিছিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় এসেছে। তবে শিক্ষার্থীদের পড়াশোনা, সিলেবাস সম্পন্ন করা এবং সার্বিক বাস্তবতা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার সম্ভাব্য নতুন সময়সূচি নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে নতুন রুটিন প্রকাশ করা হবে।



Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: