চীনের অর্থায়নে সিলেটে ১,০০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

অনলাইন ডেস্ক

জাতীয়

সিলেটে চীনের অর্থায়নে একটি ১,০০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ

2026-06-03T20:37:47+00:00
2026-06-03T20:37:47+00:00
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
চীনের অর্থায়নে সিলেটে ১,০০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা
অনলাইন ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটে চীনের অর্থায়নে একটি ১,০০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে একটি চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল সিলেট সফর করেছে।

বুধবার (৩ জুন) দুপুরে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী চীনা প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে সিলেট-৪ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এর মধ্যে ছিল কোম্পানীগঞ্জ উপজেলার কোম্পানীগঞ্জ উপজেলা, সিলেট, সাদাপাথর এলাকা এবং সিলেট হাইটেক পার্ক।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ শুরু হয়েছে। চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্পের প্রাথমিক পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এই হাসপাতাল চালু হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে। স্থানীয়দের আর উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

চীনা প্রতিনিধিদলের প্রধান স্টোয়ার্ড চিয়ং জানান, প্রাথমিক পর্যায়ের পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাইয়ে তারা আশাবাদী। সিলেটের ভৌগোলিক অবস্থান ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় প্রকল্পটি সম্ভাবনাময় বলে মনে করছেন তারা।

তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার রাতে সিলেট সার্কিট হাউসে মন্ত্রী ও চীনা প্রতিনিধিদলের মধ্যে হাসপাতাল প্রকল্পের স্থান নির্বাচন ও বাস্তবায়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: