যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।আজ বুধবার (৩

2026-06-03T17:20:40+00:00
2026-06-03T17:20:40+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে পানিসম্পদ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:২০ পিএম 
সংগৃহীত ছবি
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। আজ বুধবার (৩ জুন) পানিসম্পদ মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দুই পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের চলমান সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মাত্র তিন মাস দায়িত্বে রয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও শিগগিরই অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


অন্যদিকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে। তিনি গণতন্ত্র সুসংহতকরণ, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: