সিলেটে স্বাস্থ্যসেবায় বড় বিনিয়োগ নিয়ে আসছে চীন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সিলেটে ১ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। এ লক্ষ্যে প্রকল্পের স্থান নির্বাচন ও সম্ভাব্যতা

2026-06-03T17:10:36+00:00
2026-06-03T17:10:36+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
জাতীয়
সিলেটে স্বাস্থ্যসেবায় বড় বিনিয়োগ নিয়ে আসছে চীন
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটে ১ হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। এ লক্ষ্যে প্রকল্পের স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে বুধবার (৩ জুন) চীনা একটি প্রতিনিধিদল সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন করেছে।

প্রস্তাবিত হাসপাতালটি সিলেট-৪ আসনের (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) মধ্যে নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর জন্য উপযুক্ত স্থান নির্ধারণ ও প্রকল্পের বাস্তবায়নযোগ্যতা যাচাই করতেই এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।

এর আগে মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট সফরে আসেন। ওই রাতেই তিনি সিলেট সার্কিট হাউসে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা ও স্থান নির্বাচন নিয়ে প্রাথমিক বৈঠক করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্থানীয়রা মনে করছেন, এই হাসপাতাল বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে। উন্নত চিকিৎসাসেবা সহজলভ্য হওয়ার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন তারা।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: