সিন্ডিকেট বন্ধ না হলে পদ ছাড়বেন: প্রবাসী কল্যাণমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বিদেশে কর্মী পাঠানোর খাতে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী

2026-06-03T16:53:07+00:00
2026-06-03T16:53:07+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
সিন্ডিকেট বন্ধ না হলে পদ ছাড়বেন: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বিদেশে কর্মী পাঠানোর খাতে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “সিন্ডিকেটমুক্ত করা আমার চ্যালেঞ্জ। এটা যদি না করতে পারি, চলে যাব। প্রথম দিন থেকেই বলে আসছি-এখানে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স।”

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফরে যাচ্ছেন। তবে ওই সফরে শ্রমবাজার-সংক্রান্ত কোনো নতুন সমঝোতা স্মারক সই হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে প্রবাসীদের জন্য একটি সমন্বিত ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এই কার্ড চালু হলে আলাদা বিএমইটি কার্ড থাকবে না, একটি কার্ডের মাধ্যমেই সব সেবা পাওয়া যাবে। এ বিষয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রতারণা ও ঝুঁকিপূর্ণভাবে বিদেশে কর্মী পাঠানোর সঙ্গে জড়িত কোনো চক্র, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।

এছাড়া রাশিয়ায় থাকা ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে মস্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য মন্ত্রণালয়ের অধীনে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী। প্রবাসীরা সরাসরি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর, মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: