আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক উপস্থাপন ৪ জুন

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য

2026-06-03T12:54:00+00:00
2026-06-03T12:54:00+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
আইন-আদালত
রামিসা হত্যা মামলা
আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক উপস্থাপন ৪ জুন
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। এ মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) দিন ধার্য করেছেন আদালত।

এর আগে বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারকের উদ্দেশে প্রধান আসামি সোহেল রানা বলেন, ‘আমি নির্দোষ স্যার। স্যার, আমাকে মাফ করে দিন।’

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকীনের আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে সোহেল রানা নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি আদালতকে বলেন, ‘ডলারকে ধরেন। আমি অপরাধ করেছি। তাকেও ধরেন।’

তার এই বক্তব্যের পর আদালত মামলার কার্যক্রম অব্যাহত রাখেন।

এর আগে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আজ বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন ও ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। শুনানির জন্য সকালে দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়।

মামলাটি বর্তমানে আত্মপক্ষ সমর্থন ও সাফাই সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ কার্যক্রম শেষ হলে আদালত যুক্তিতর্ক শুনানির তারিখ নির্ধারণ করতে পারেন।



Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: