স্ত্রীসহ যুবলীগ চেয়ারম্যান পরশের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তাঁর স্ত্রী নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৭ আগস্ট)

2026-08-27T19:30:51+00:00
2026-08-27T19:30:51+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আইন-আদালত
স্ত্রীসহ যুবলীগ চেয়ারম্যান পরশের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:৩০ পিএম 
সংগৃহীত ছবি
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, তাঁর স্ত্রী নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।

এর আগে তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশের নিজ নামে এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাঁরা দেশত্যাগ করলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশযাত্রা রহিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত শেখ ফজলে শামস পরশ, নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: