ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আগামী সপ্তাহের যেকোনো

2026-09-03T13:27:44+00:00
2026-09-03T13:27:44+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে: চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৭ পিএম 
সংগৃহীত ছবি
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আগামী সপ্তাহের যেকোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামী সপ্তাহের যেকোনো দিন ঘোষণা করা হবে।

তবে রায় ঘোষণার নির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি কিছু জানাননি।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম মামলাটির রায় ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে এ তথ্য দেন।


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: