সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

আমতলী (বরগুনা) সংবাদদাতা

সারাদেশ

বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার একে স্কুল

2026-06-03T12:26:15+00:00
2026-06-03T12:35:56+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু
আমতলী (বরগুনা) সংবাদদাতা
বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:২৬ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার একে স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি নতুন ভবনের সেফটি ট্যাংকের সেন্টারিং খোলার কাজ করতে গিয়ে প্রথমে শ্রমিক জাহিদুল ইসলাম ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তিনি চিৎকার দিলে তাকে উদ্ধার করতে আরেক শ্রমিক জাফর হাওলাদার নিচে নামেন। কিন্তু তিনিও অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে ট্যাংকের ভেতর থেকে দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদুল ইসলামের বাড়ি উপজেলার হলদিয়া গ্রামে এবং জাফর হাওলাদারের বাড়ি বেতমোর এলাকায় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সেফটি ট্যাংকের মতো বদ্ধ স্থানে বিষাক্ত গ্যাস জমে থাকায় এমন দুর্ঘটনা ঘটতে পারে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া এসব স্থানে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নিহতদের স্বজনরা অভিযোগ করেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আমতলী থানার পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: