জাফলংয়ে পানিতে ডুবে ৩ মাসের ব্যবধানে দুই পর্যটকের মৃত্যু

রফিক সরকার, গোয়াইনঘাট (সিলেট)

সারাদেশ

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত জাফলং। জাফলং প্রায় তিন মাসের ব্যবধানে আবারও পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।সোমবার

2026-06-02T13:50:36+00:00
2026-06-02T13:50:36+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
জাফলংয়ে পানিতে ডুবে ৩ মাসের ব্যবধানে দুই পর্যটকের মৃত্যু
রফিক সরকার, গোয়াইনঘাট (সিলেট)
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৫০ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত জাফলং। জাফলং প্রায় তিন মাসের ব্যবধানে আবারও পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১ জুন) সন্ধ্যায় ৭টায় জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে স্থানীয় ডুবুরি দল ও থানা পুলিশের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

এ নিয়ে চলতি বছরের মার্চের শেষ সপ্তাহ থেকে জুনের শুরু পর্যন্ত প্রায় তিন মাসের ব্যবধানে জাফলংয়ে পানিতে ডুবে দুই পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

নিহত কিশোর ইমতিয়াজ হোসেন রাহি (১৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানায়, রাহিসহ ১৩ সদস্যের একটি পর্যটক দল জাফলং ভ্রমণে আসে। বিকেল প্রায় সাড়ে পাঁচটায় জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামলে একপর্যায়ে প্রবল স্রোতের টানে সে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এর আগে গত ২৭ মার্চ, পবিত্র ঈদুল ফিতরের ছুটির সময় জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় পানিতে ডুবে জিহাদ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়। সে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া-শ্যামপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে। 

গোয়াইনঘাট থানার (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছে, সর্বশেষ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: