ছুটি শেষে পুরোনো ছন্দে ঢাকা, বাড়ছে যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটির আমেজ শেষে আবারও পুরোনো কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ছুটি শেষে সরকারি-বেসরকারি

2026-06-02T11:56:14+00:00
2026-06-02T12:00:12+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
ছুটি শেষে পুরোনো ছন্দে ঢাকা, বাড়ছে যানবাহনের চাপ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৫৬ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটির আমেজ শেষে আবারও পুরোনো কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ছুটি শেষে সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গেলেও সোমবার (১ জুন) পর্যন্ত রাজধানীর সড়কে যানবাহনের চাপ ছিল তুলনামূলক কম। 

তবে মঙ্গলবার (২ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে দেখা গেছে চেনা ব্যস্ততার দৃশ্য।

রাজধানীর উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শেওড়া ও মিরপুর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিভিন্ন মোড়ে তৈরি হচ্ছে গাড়ির দীর্ঘ সারি। ট্রাফিক সিগন্যালগুলোতে স্বল্প সময়ের জন্য হলেও অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। কোথাও কোথাও ধীরগতির যান চলাচলও লক্ষ্য করা গেছে।

ঈদের ছুটির সময় ফাঁকা থাকা সড়কগুলোতে ফিরেছে কর্মব্যস্ত মানুষের পদচারণা। বিশেষ করে অফিসগামী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উত্তরা থেকে বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, মোটরসাইকেল ও গণপরিবহনের চাপ ছিল উল্লেখযোগ্য। 

খিলক্ষেত, কুর্মিটোলা ও শ্যাওড়া এলাকায় বিভিন্ন অফিসগামী মানুষের ভিড় দেখা গেছে। অন্যদিকে ইসিবি চত্বর ও মিরপুরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশ সদস্যদের ব্যস্তভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।

খিলক্ষেত ও বিমানবন্দর এলাকার কয়েকটি বাসের হেলপার জানান, ঈদের ছুটির পর এখনও যাত্রীচাপ পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে প্রতিদিনই যাত্রীর সংখ্যা বাড়ছে। অনেক মানুষ এখনও ঢাকায় ফিরছেন। স্কুল-কলেজ খুলে গেলে যাত্রীচাপ আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন।

এদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতেও ছিল মানুষের ভিড়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসে করে যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা গেছে।

ঈদের ছুটির পর রাজধানী ধীরে ধীরে তার পরিচিত কর্মব্যস্ত রূপে ফিরছে। সেই সঙ্গে বাড়ছে যানবাহনের চাপ, মানুষের চলাচল এবং নগরজীবনের গতি।


  বিষয়:   পবিত্র ঈদুল আজহা  ছুটি  আমেজ  পুরোনো  কর্মচাঞ্চল্যে  রাজধানী  সরকারি  বেসরকারি  অফিস  আদালত  উত্তরা  বিমানবন্দর  খিলক্ষেত  মিরপুর  যানবাহন  ট্রাফিক 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: