তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, কয়েকজন আটক

অনলাইন ডেস্ক

রাজনীতি

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং তোফায়েল আহমেদ-এর প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়া-এ অনুষ্ঠিত হয়েছে। জানাজা

2026-06-01T20:47:13+00:00
2026-06-01T20:47:13+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
রাজনীতি
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, কয়েকজন আটক
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৮:৪৭ পিএম 
আটক কয়েকজনকে নেওয়া হচ্ছে থানায়। সংগৃহীত ছবি

ঊনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং তোফায়েল আহমেদ-এর প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়া-এ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করার সময় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

সোমবার (১ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জানাজা শেষে উপস্থিত কিছু নেতাকর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ হস্তক্ষেপ করে এবং লাঠিচার্জের মাধ্যমে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১০ থেকে ১৫ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, মরদেহবাহী গাড়ির নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে যারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে, তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংখ্যা যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না—এমন প্রশ্নের জবাবে এডিসি জিসানুল হক বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা বিশৃঙ্খলা করেছে তাদের আটক করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে কোনো নিরীহ বা সাধারণ মানুষ থাকলে তদন্ত শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।

এর আগে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তোফায়েল আহমেদ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: