নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে এনসিপির ধাওয়া

অনলাইন ডেস্ক

রাজনীতি

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন পলাতক আজমেরী ওসমানের অনুসারীরা এ

2026-06-01T17:27:06+00:00
2026-06-01T17:27:06+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে এনসিপির ধাওয়া
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৫:২৭ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিক্ষোভ মিছিল বের করেন পলাতক আজমেরী ওসমানের অনুসারীরা এ সময় ঝটিকা মিছিলে ধাওয়া দিয়েছে এনসিপির নেতা-কর্মীরা। এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।

সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। ধাওয়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলী।

শওকত আলী বলেন, সকাল ৬টার দিকে গোগনগর ইউনিয়নের ফকিরবাড়ি মাদ্রাসা এলাকায় ১৫-২০ জনের একটি দল আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) পক্ষে মিছিল বের করে। পেছনে একটি ইজিবাইকে আমাদের মহানগর এনসিপির চারজন সদস্য বসে ছিলেন। তাঁরা মিছিল দেখতে পেয়ে পেছন থেকে ধাওয়া করেন। সঙ্গে সঙ্গেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পরে ব্যানার দেখে বুঝতে পারি, তারা প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী এবং যুবলীগ কর্মী।

ঘটনার পর কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান মহানগর এনসিপির এই নেতা।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, আমার বিষয়টি জানা নেই। যুবলীগের মিছিল সম্পর্কে আমাদের কেউ কিছু অবগত করেনি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: