বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর

2026-06-03T15:42:47+00:00
2026-06-03T17:24:36+00:00
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
রাজনীতি
বেনাপোলে এনসিপি নেতার গাড়িবহরে হামলা, আহত ৪
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪২ পিএম  আপডেট: ০৩.০৬.২০২৬ ৫:২৪ পিএম
সংগৃহীত ছবি
যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে বলে দলীয় সূত্রে জানা গেছে।

হামলায় চারজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের অন্যান্য শীর্ষ নেতারা নিরাপদে ছিলেন বলে জানানো হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় একটি কর্মসূচি শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। এতে গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।


ঘটনার সময় কারা হামলায় জড়িত ছিল বা কী কারণে এ হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেন, সীমান্ত পরিস্থিতি পরিদর্শন শেষে ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয় এবং চারজন আহত হন। তিনি আরও জানান, সীমান্ত ও নাগরিক অধিকার রক্ষায় তাদের অবস্থান অব্যাহত থাকবে।



  বিষয়:   যশোর  বেনাপোল  জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  গাড়িবহর  হামলা 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: