চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক

রাজনীতি

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১ জুন) সকালে অনুষ্ঠিত এ মিছিলে

2026-06-01T16:32:19+00:00
2026-06-01T16:32:19+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজনীতি
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তারে পুলিশের অভিযান
অনলাইন ডেস্ক
সোমবার, ১ জুন, ২০২৬, ৪:৩২ পিএম 
চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। আজ সকালে জিইসি মোড় এলাকায়ছবি: ভিডিও থেকে
চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১ জুন) সকালে অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে। মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নগরীর দুই নম্বর গেট এলাকা থেকে ‘এমইএস কলেজ ছাত্রলীগ’ ব্যানারে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশ দিয়ে জিইসি মোড়ের দিকে অগ্রসর হয়। এতে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এছাড়া ‘প্রত্যাবর্তন’ লেখা সংবলিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বহন করতে দেখা যায়।

মিছিলের ভিডিও ভাইরাল হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে। এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। মিছিলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।

এদিকে একই দিন সকাল আটটার দিকে চাতরী চৌমুহনী এলাকায়ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের আরেকটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ১ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে কয়েকজন নেতাকর্মীকে স্লোগান দিতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার ভিডিও ও অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: