নবম পে-স্কেল বাস্তবায়ন হলে কি বেসরকারি কোম্পানিগুলো বেতন বাড়াবে?

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়ন হলে বেসরকারি কোম্পানিগুলোর ওপর সরাসরি বা আইনিভাবে বেতন বাড়ানোর কোনো বাধ্যবাধকতা থাকে না। সরকারের

2026-05-31T11:53:24+00:00
2026-05-31T11:53:24+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
নবম পে-স্কেল বাস্তবায়ন হলে কি বেসরকারি কোম্পানিগুলো বেতন বাড়াবে?
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৩১ মে, ২০২৬, ১১:৫৩ এএম 
সংগৃহীত ছবি
সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়ন হলে বেসরকারি কোম্পানিগুলোর ওপর সরাসরি বা আইনিভাবে বেতন বাড়ানোর কোনো বাধ্যবাধকতা থাকে না। সরকারের ঘোষিত জাতীয় বেতন স্কেল কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হয়।

নবম পে-স্কেল বাস্তবায়ন হলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পাবে। এর প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর।

বেসরকারি খাতের বেতন বৃদ্ধি সম্পূর্ণ নির্ভর করে সংশ্লিষ্ট কোম্পানির বার্ষিক লভ্যাংশ, প্রবৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর। দেশের ব্যবসা-বাণিজ্যের অবস্থা ভালো না থাকলে সরকারি পে-স্কেলের অজুহাতে কোনো বেসরকারি কোম্পানি সাধারণত বেতন বাড়ায় না।

তবে বাজার প্রতিযোগিতা এবং মূল্যস্ফীতির চাপ সামলাতে বেসরকারি কোম্পানিগুলোতে  বেতন কাঠামোতে পরিবর্তন আনা উচিত বলে মেনে করেন বিশ্লেষকরা। 

আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও অন্তর্ভুক্ত থাকবেন। সরকারের লক্ষ্য কম বেতনে কর্মরত কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনা।

নতুন বেতন কাঠামোর আওতায় প্রশাসন, মাঠপর্যায়ের কর্মী, শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মী এবং বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন। 

এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পৃথক সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে, যাতে তারাও নতুন পে স্কেলের সুবিধা সমানভাবে ভোগ করতে পারেন।

এদিকে নতুন বেতন কাঠামোর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বিশেষ করে স্বল্প পেনশনভোগীদের সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়েছে। 

সচিব কমিটির বৈঠকে কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। 

জানা যায়, বর্তমানে যেসব পেনশনার ২০ হাজার টাকার কম পেনশন পাচ্ছেন, নতুন পে স্কেল চালু হলে তারাই সবচেয়ে বেশি সুবিধা পাবেন।

আগামী ১ জুলাইয়ের মধ্যে নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর করার লক্ষ্য নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত কাজ করছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ নতুন পে স্কেল বাস্তবায়িত হলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং সরকারি চাকরিতে বিদ্যমান বৈষম্য কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: