আ.লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি: গণপূর্তমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি। আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ

2026-05-30T18:59:14+00:00
2026-05-30T19:11:12+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
আ.লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি: গণপূর্তমন্ত্রী
অনলাইন ডেস্ক
শনিবার, ৩০ মে, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ৩০.০৫.২০২৬ ৭:১১ পিএম
সংগৃহীত ছবি
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী  বলেছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি আমরা পেয়েছি। আমাদের ব্যাংকে কোনো টাকা নেই। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। কার টাকা? এগুলো আপনাদের টাকা। 

শনিবার (৩০ মে) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে কুমিল্লার বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাস হয়েছে এ সরকারের আয়ু। তিনি (প্রধানমন্ত্রী) আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে সচল করার চেষ্টা করছেন। এত অল্প সময়ে পৃথিবীতে কোনো সরকার এত বেশী জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সম্ভব হয়েছে।

ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি প্রমুখ। 



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: