ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

অনলাইন ডেস্ক

জাতীয়

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবণের মরদেহ আজ শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

2026-05-29T18:57:53+00:00
2026-05-29T18:57:53+00:00
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
জাতীয়
ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৬:৫৭ পিএম 
ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবণের মরদেহ আজ শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে তার মরদেহ গ্রহণ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। সম্প্রতি বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবণ।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আজ ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বকুলতলা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ নলি মিয়ার সন্তান। তিনি ১০ বছর আগে জীবিকার সন্ধানে ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন।

সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে মরদেহটি প্রেরণ করা হয়।

এরপর তুরস্কে ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে পুনরায় তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে যোগ হয়ে শুক্রবার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি এসে পৌঁছায়।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাফন-কাফন বাবদ ৩৫ হাজার টাকার আর্থিক অনুদান মৃতের স্বজনদের হাতে তুলে দেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: