ভাঙ্গায় মাংস বণ্টন বিতর্কে সংঘর্ষ, ঈদ জামাত পণ্ড

অনলাইন ডেস্ক

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার মাংস মসজিদে ভাগ হবে নাকি যার যার বাড়িতে ভাগ হবে— এই নিয়ে দ্বন্দ্বে ঈদের নামাজ

2026-05-28T16:04:50+00:00
2026-05-28T16:04:50+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় মাংস বণ্টন বিতর্কে সংঘর্ষ, ঈদ জামাত পণ্ড
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৪:০৪ পিএম 
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার মাংস মসজিদে ভাগ হবে নাকি যার যার বাড়িতে ভাগ হবে— এই নিয়ে দ্বন্দ্বে ঈদের নামাজ আদায় করেনি ওই গ্রামের বাসিন্দারা। পরে তারা সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে চার-পাঁচটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামের ঈদগাহ ময়দানে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামে কামরুজ্জামান মোল্লা এবং জাহাঙ্গীর মাতুব্বরের সমর্থকরা দুই ভাগে বিভক্ত। সেখানে প্রতিবছর কোরবানির ৩টি ভাগের যে অংশ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়, সেই অংশ গ্রামের সব মাংস এক জায়গায় করে বিতরণ করা হয়ে থাকে। এবার সেই মাংস মসজিদ থেকে বিতরণ করা হবে নাকি যার যার বাড়ি থেকে বিতরণ করা হবে, এ নিয়ে ঈদের নামাজের শুরুতেই কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ঈদের নামাজ ও পশু কোরবানি বাদ দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। 

এতে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ২৮ জন। এদের মধ্যে বেশ কয়েকজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকে ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফরিদপুরে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুরফরিদপুরে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর
 
আলগী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মজিবর মোল্লা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঈদের আনন্দের দিনে সামান্য মাংস বণ্টনের বিষয় নিয়ে এমন মারামারি কোনোভাবেই কাম্য নয়। তাছাড়া ঈদের নামাজ বা পশু জবাইও তখন হয়নি। তার আগেই মাংস বণ্টনের পদ্ধতি নিয়ে দুই দল সংঘর্ষে জড়ায়।

ভাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: