দেড় কোটি মানুষের চাপেও ঈদযাত্রা স্বস্তিদায়ক : সড়কমন্ত্রীর

অনলাইন ডেস্ক

জাতীয়

ঈদুল আজহাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ঘরমুখো মানুষের যাত্রা ও কোরবানির পশু পরিবহনের চাপ সামলেও সরকার সফলভাবে ঈদযাত্রা পরিচালনা করতে

2026-05-27T17:25:40+00:00
2026-05-27T17:25:40+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দেড় কোটি মানুষের চাপেও ঈদযাত্রা স্বস্তিদায়ক : সড়কমন্ত্রীর
অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
ঈদুল আজহাকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ঘরমুখো মানুষের যাত্রা ও কোরবানির পশু পরিবহনের চাপ সামলেও সরকার সফলভাবে ঈদযাত্রা পরিচালনা করতে পেরেছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেড় কোটি মানুষের ঈদযাত্রা এবং প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনের মতো বড় চ্যালেঞ্জের মধ্যেও আমরা একটি ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি।

মন্ত্রী জানান, সরকার সার্বক্ষণিকভাবে সড়ক, রেল ও নৌপথের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশেষ করে যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় কিছুটা যানজট ও ধীরগতি থাকলেও সেটিকে স্বাভাবিক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সাময়িক চাপ তৈরি হচ্ছে, তবে ব্যবস্থাপনায় কোনো বড় ধরনের সমস্যা নেই।

তিনি আরও বলেন, বিআরটিএর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত ভাড়ায় মানুষ বাড়ি ফিরতে পারছেন।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাস কাউন্টার ও টার্মিনালের বাইরে কিছু অসাধু চক্র যাত্রীদের তাড়াহুড়োর সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এ ধরনের অভিযোগ পেলেই জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

রেলপথে নারী যাত্রীদের সুবিধার্থে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটের কয়েকটি আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ সংযোজন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এছাড়া ঈদ উপলক্ষে অতিরিক্ত ৫১টি কোচ যুক্ত করা হয়েছে।

এদিকে উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো নিয়ে প্রশ্ন করা হলে শেখ রবিউল আলম বলেন, মেট্রো স্টেশনের নিচে পশুর হাট বসানোর কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয়ের ছিল না। এ বিষয়ে সিটি কর্পোরেশন দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: