বিরূপ আবহাওয়ায় জাতীয় ঈদগাহে জামাত কী হবে, জানাল ইসলামিক ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক

জাতীয়

পবিত্র ঈদুল আজহার দিন (বৃহস্পতিবার, ২৮ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক

2026-05-26T19:13:35+00:00
2026-05-26T19:13:35+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বিরূপ আবহাওয়ায় জাতীয় ঈদগাহে জামাত কী হবে, জানাল ইসলামিক ফাউন্ডেশন
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:১৩ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহার দিন (বৃহস্পতিবার, ২৮ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় ঈদের জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

এ সময় পবিত্র ঈদুল আজহার তাৎপর্য, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া বিরূপ থাকলে এবং এ কারণে জাতীয় ঈদগাহে জামাতের আয়োজন সম্ভব না হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মুসল্লিদের যথাসময়ে জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ও অজুর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: