সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

অনলাইন ডেস্ক

জাতীয়

আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৭টা ৩০ মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

2026-05-26T15:38:04+00:00
2026-05-26T15:38:04+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৭টা ৩০ মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জামাতে অংশগ্রহণকারী সকল মুসল্লিকে অজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করেছে সংসদ সচিবালয়। এ ছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনারও অনুরোধ করা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: