পটুয়াখালীতে লরির ধাক্কায় প্রাণ গেল ঠিকাদারের

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীতে বন্ধুর বোন জামাইর জানাজা নামাজে অংশ নিতে যাওয়ার পথে ল‌রির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান মিজু নামের এক টিকাদারের

2026-05-24T16:24:38+00:00
2026-05-24T16:24:38+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে লরির ধাক্কায় প্রাণ গেল ঠিকাদারের
পটুয়াখালী প্রতিনিধি
রোববার, ২৪ মে, ২০২৬, ৪:২৪ পিএম 
প্রতীকী ছবি
পটুয়াখালীতে বন্ধুর বোন জামাইর জানাজা নামাজে অংশ নিতে যাওয়ার পথে ল‌রির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান মিজু নামের এক টিকাদারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর বন্ধু‌ মো. সাগর মৃধাকে আশঙ্কাজনক অবস্থায় পাঠা‌নো হ‌য়ে‌ছে ঢাকা মেডিক্যাল  ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়েছে।  

শনিবার (২৩ মে) দিবাগত রাত সা‌ড়ে ১১টার দি‌কে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত‌্যু হয়। এর আগে শ‌নিবার সন্ধ‌্যা ৫টার দিকে পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার উত্তর চরখালী এলাকায় ল‌রির সঙ্গে ধাক্কা লে‌গে এ ঘটনা ঘটে।

মৃত মিজানুর রহমান শহ‌রের সিএন্ডবি সড়‌ক এলাকার মো. র‌ফিক হাওলাদা‌রের ছে‌লে আর আহত মো. সাগর মৃধা একই এলাকার আ. ল‌তিফ মৃধার ছে‌লে। তারা উভয়ই পেশায় বিভিন্ন দপ্তরের ঠিকাদার এবং ভালো বন্ধু।

নিহত ও আহত‌দের প‌রিবা‌রের সূত্র জা‌নি‌য়ে‌ছে, ‌শ‌নিবার বিকা‌লে সাগর মৃধার বোনজামাই মো. হা‌বিবুর রহমা‌নের জানাজা নামাজে অংশ নি‌তে তারা গলা‌চিপার চরখালী গ্রা‌মের উদ্দেশ্যে পটুয়াখালী থে‌কে রওয়ানা হয় তারা। উত্তর চরখালী এলাকায় পৌঁছ‌লে মালামালবা‌হী এক‌টি ল‌রি মোটরসাইকেলকে ধাক্কা দিলে রাস্তার পা‌শে প‌ড়ে যায় সাগর ও মিজানুর। প‌রে আহত অবস্থায় তা‌দের‌কে উদ্ধার ক‌রে গলা‌চিপা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে তা‌দের‌কে ব‌রিশাল শে‌রেবাংলা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠানো হয়।

নিহত মিজানুরের ছোট ভাই রু‌বেল হাওলাদার জা‌নি‌য়েছেন, গলা‌চিপা থে‌কে ব‌রিশাল যাওয়ার প‌থে মিজুর অবস্থার অবন‌তি হ‌লে তাকে পটুয়াখালী ২৫০ শয‌্যাবি‌শিষ্ট হাসপাতা‌লে নি‌য়ে যাওয়া হয় । সেখান থেকে  দা‌য়িত্বরত চি‌কিৎসকরা ব‌রিশা‌লে রেফার করেন। প‌রে রাত সা‌ড়ে ১১টার দি‌কে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত‌্যু হয়। 

এদিকে আহত সাগর হাওলাদা‌রের ছোট ভাই মো. ফয়সাল জানান, ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে নিয়ে আসা হয়েছে।

গলা‌চিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং আরেকজন গুরুতর আহত হওয়ার খবর‌টি জান‌তে পে‌রে‌ছি। নিহ‌তের প‌রিবা‌রের পক্ষ থে‌কে লি‌খিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহ‌ণ করা হবে। 


  বিষয়:   পটুয়াখালী  লরির ধাক্কা  প্রাণ গেল ঠিকাদারের 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: