সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের

সিলেট জেলা সংবাদদাতা

সারাদেশ

সিলেট নগরে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরের

2026-05-22T19:06:27+00:00
2026-05-22T19:06:27+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‍্যাব সদস্যের
সিলেট জেলা সংবাদদাতা
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৭:০৬ পিএম 
সিলেটে ছুরিকাঘাতে নিহত র‍্যাব সদস্য ইমন আচার্য। ছবি: সংগৃহীত
সিলেট নগরে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরের দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশে এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই অভিযুক্ত আসাদ উল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে ধাওয়া করছিল কোতোয়ালি থানা পুলিশের একটি দল। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্য ইমন আচার্য তাকে আটক করেন। তখনই ওই ছিনতাইকারী ধারাল ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় ইমনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের অভিযানে সহযোগিতা করতে গিয়ে র‌্যাব সদস্য ইমন আচার্য হামলার শিকার হন। ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলেও পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, আটক ব্যক্তির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

এদিকে র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বুকের বাম পাশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইমন আচার্যের মৃত্যু হয়েছে।


  বিষয়:   ছিনতাইকারীর ছুরিকাঘাত  প্রাণ গেল  র‍্যাব সদস্যের 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: