ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

অনলাইন ডেস্ক

সারাদেশ

সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে কোতোয়ালি

2026-05-22T16:53:29+00:00
2026-05-22T16:53:29+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৫৩ পিএম 
আটক ছিনতাইকারী। ছবি: সংগৃহীত
সিলেট নগরীর ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান।

এ ঘটনার পরে পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: