রামিসা হত্যা : আবারও উত্তাল মিরপুর

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় আবারও উত্তাল মিরপুর এলাকা। এতে

2026-05-22T16:49:09+00:00
2026-05-22T17:02:44+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজধানী
রামিসা হত্যা : আবারও উত্তাল মিরপুর
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ২২.০৫.২০২৬ ৫:০২ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় আবারও উত্তাল মিরপুর এলাকা। এতে বন্ধ হয়ে যায় সড়কের যান চলাচল।

শুক্রবার  (২২ মে) রাজধানীর মিরপুর এলাকায় ধর্ষকের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।

এর আগে বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ জনতা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ছিল- ‘আমার বোন খুন হলো কেন?’, ‘ফাঁসি চাই’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

এসময় বিক্ষোভকারীরা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৭ দিন নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একইসঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।


  বিষয়:   রামিসা হত্যা  আবারও উত্তাল মিরপুর 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: