আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মোতায়েনকৃত এলাকাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন এবং গাজীপুর চৌরাস্তা এলাকা।
সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।