২৩ মে’র ছুটি বাতিল

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে

2026-05-21T13:04:40+00:00
2026-05-21T13:05:41+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
২৩ মে’র ছুটি বাতিল
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:০৪ পিএম  আপডেট: ২১.০৫.২০২৬ ১:০৫ পিএম
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে দীর্ঘ ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে’র (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এর আগে ১৪ মে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিদ্যুৎ, গ্যাস, পানি ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জরুরি খাতগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও নিয়মিত দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরাও ঘোষিত ছুটির আওতার বাইরে থাকবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


  বিষয়:   জনপ্রশাসন মন্ত্রণালয়  ছুটি বাতিল  প্রজ্ঞাপন  বেসরকারি অফিস  আধাসরকারি 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: