কাচ্চি ডাইনসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও মোহরা এলাকায় অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে

2026-05-19T18:41:47+00:00
2026-05-19T18:59:37+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি
কাচ্চি ডাইনসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৪১ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৬:৫৯ পিএম
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ ও মোহরা এলাকায় অস্বাস্থ্যকর-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় যৌথভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত ও পরিবেশনের নির্দেশনাও দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে মোহরা এলাকায় মোহরা হোটেলে বাসি বার্গার ও মোগলাই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বিক্রি, মেয়াদবিহীন দই বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় সিজল নামের প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন সামগ্রীর স্টিকার পরিবর্তন করে বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আগ্রাবাদ এলাকার লেমন গ্রাস রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় কাচ্চি ডাইনে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এসময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: