মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত

শিবচর (মাদারীপুর) সখবাদদাতা

সারাদেশ

মাদারীপুরে শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।সোমবার (১৮ মে) সন্ধ্যায় শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের

2026-05-19T11:22:48+00:00
2026-05-19T11:22:48+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক নিহত
শিবচর (মাদারীপুর) সখবাদদাতা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:২২ এএম 
সংগৃহীত ছবি
মাদারীপুরে  শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের 'খালেক ফকির বাজার' এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হাওলাদার (১৮) শিবচর উপজেলা কুতুবপুর ইউনিয়ন বড় কেশবপুর গ্রামের হারুণ হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে নিজবাড়ি থেকে কুতুবপুরের দিকে যাচ্ছিল সিয়াম হাওলাদার। খালেক ফকির বাজার এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ভ্যানের উপর ওঠে যায় সে। 

এ সময় মোটরসাইকেল চালক সিয়াম সড়কের উপর ছিটকে পড়ে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিয়ামকে মৃত ঘোষণা করে।

মাদারীপুরের শিবচর থানার পরিদর্শক মঞ্জুরুল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: