সিংড়ায় বিধবার জমির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামেরঅসহায় আয়েশা বেগম(৬৫) নামের এক বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন

2026-05-17T17:38:43+00:00
2026-05-17T17:38:43+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
সিংড়ায় বিধবার জমির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা
সিংড়া (নাটোর) সংবাদদাতা
রোববার, ১৭ মে, ২০২৬, ৫:৩৮ পিএম 
সিংড়ার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের অসহায় আয়েশা বেগম নামের এক বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে দেন বিএনপির নেতাকর্মীরা।
নাটোরের সিংড়ার শেরকোল ইউনিয়নের সিধাখালী গ্রামের সহায় আয়েশা বেগম (৬৫) নামের এক বিধবা নারীর ২ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিলেন শেরকোল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১৭ মে) সকালে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির কর্মী, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় ৩০ জনের একটি দল  ওই বিধবার ধান কেটে ঘরে তুলে দেন। 

শ্রমিক না পেয়ে সিধাখালী গ্রামের মৃত রওশন আলীর বিধবা স্ত্রী আয়েশা বেগম (৬৫) তার ২ বিঘা জমির ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল আবেদীন ওই জমির ধান কেটে দেন। 

বিধবা আয়েশা বেগম জানান,  খুব কষ্টে ২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। ধান কাটার কামলা পাচ্ছিলাম না। স্থানীয় বিএনপির কর্মীরা আমার ধান কেটে বাড়িতে পৌছে দিছে। আমি খুশি হয়েছি।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, নাটোর-৩ সিংড়া আসনের এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু মহোদয় গতকাল রাতে আমাকে বিষয়টা জানালে আমি নেতাকর্মীদের নিয়ে ধান কাটার উদ্যোগ নেই। এমপির নির্দেশনায় আমরা অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামীতে এ ধরনে কাজ অব্যহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: