৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুরের হিলি কাস্টমস দীর্ঘ বিরতির পর আবারও সাধারণ নিলামের আয়োজন করেছে। এবার নিলামের মাধ্যমে মোট ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি

2026-05-16T14:31:32+00:00
2026-05-16T14:31:32+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
৭৬ যানবাহন নিলামে তুলছে হিলি কাস্টমস
দিনাজপুর প্রতিবেদক
শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলি কাস্টমস দীর্ঘ বিরতির পর আবারও সাধারণ নিলামের আয়োজন করেছে। এবার নিলামের মাধ্যমে মোট ৭৬টি বিভিন্ন ধরনের যানবাহন বিক্রি করা হবে। আগামীকাল ১৭ মে রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হিলি কাস্টমস চত্বরে এ নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হবে।

শনিবার (১৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম। 

তিনি জানান, নিলামে ১২টি মোটরসাইকেল, ৬২টি বাইসাইকেল, একটি ইজি বাইক ও একটি প্যাডেল ভ্যান বিক্রির জন্য তোলা হবে। 

নিলামে অংশ নিতে নির্ধারিত সিডিউলের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। ইতোমধ্যে ১০৬টি সিডিউল বিক্রি হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এতে নিলামকে ঘিরে ক্রেতাদের আগ্রহও বেশ লক্ষ্য করা যাচ্ছে।

কাস্টমস সূত্র জানায়, সর্বশেষ ২০২২ সালে সাধারণ নিলাম অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ সময় পর পুনরায় এ আয়োজন হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: