পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

‘বৃক্ষরোপন নয় শুধু, বৃক্ষের পরিচর্যাও আমাদের দায়িত্ব’ এ প্রত্যয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

2026-07-21T11:44:14+00:00
2026-07-21T11:44:14+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
পরিবেশ রক্ষায় ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের বৃক্ষরোপণ
ফেনী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:৪৪ এএম 
সংগৃহীত ছবি
‘বৃক্ষরোপন নয় শুধু, বৃক্ষের পরিচর্যাও আমাদের দায়িত্ব’ এ প্রত্যয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে শহরতলীর দশমী ঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমীর চন্দ্র কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্তি চৌধুরীর সঞ্চালনায় পৌর নির্বাহী প্রকৌশলী জাকির আহমেদ, ফেনী জেলা পূজা পরিষদের প্রধান উপদেষ্টা হিরা লাল চক্রবর্তী, উপদেষ্টা পরিষদের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট বিমল শীল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হরিপদ সাহা, অনিল বণিক, যুগ্ম সম্পাদক বিপুল শর্মা, সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগ, কোষাধ্যক্ষ শান্তু পাল, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন বসাক, সাধারণ সম্পাদক সহদেব দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথ, যুগ্ম সম্পাদক সঞ্জয় সেন, সাংগঠনিক সম্পাদক শুভ বৈষ্ণব প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন, বৃক্ষরোপন কর্মসূচিতে স্পেশাল ধন্যবাদ জানাই ফেনী জেলা পূজা উদযাপন পরিষদকে। গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করার দায়িত্ব নিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শুধু ধর্মীয় কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, মানবকল্যাণ ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শেষে প্রধান অতিথি দশমী ঘাটে একটি কৃষ্ণচূড়া ও একটি পলাশ ফুল গাছ রোপন করার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এছাড়াও উপস্থিতিদের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে জেলা শাখার নেতৃবৃন্দ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর বিষয় গুরুত্বারোপ করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: