২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন

2026-05-16T10:01:17+00:00
2026-05-16T12:12:00+00:00
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
২২ বছর পর চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:০১ এএম  আপডেট: ১৬.০৫.২০২৬ ১২:১২ পিএম
সংগৃহীত ছবি
দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারেক রহমানের। পথে কুমিল্লার বরুড়া এলাকায় একটি পথসভায় বক্তব্য দেবেন তিনি। পরে চাঁদপুরের শাহরাস্তি ও সদর উপজেলায় দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।

জানা গেছে, এই সফরে নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। 

এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

সবশেষে চাঁদপুর ক্লাবে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে ঘিরে চাঁদপুরজুড়ে সাজসজ্জা, প্রচারণা ও নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি চোখে পড়ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে বাড়তি উৎসাহ ও আলোচনা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: