শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

বিএনপি চেয়্যারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর যাচ্ছেন আসছেন।চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে বিএনপি ও এর

2026-05-15T20:26:27+00:00
2026-05-15T20:47:45+00:00
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮:২৬ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ৮:৪৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়্যারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (১৬ মে) চাঁদপুর যাচ্ছেন আসছেন। চাঁদপুর সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল শনিবার (১৬ মে) তিনি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে অংশ নিয়ে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে তার।

বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার মধ্য দিয়ে সফর শেষ হবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: